ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০২ পিএম

মেসির গোল সেঞ্চুরি, ক্যাম্পিওনেস কাপ জিতল মায়ামি

মেসির গোল সেঞ্চুরি, ক্যাম্পিওনেস কাপ জিতল মায়ামি

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামির জার্সিতে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২–০ গোলে হারিয়ে ক্যাম্পেওনেস কাপের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। ফাইনালে গোল করে মায়ামির হয়ে নিজের ১০০তম গোল পূর্ণ করার পাশাপাশি ক্যারিয়ারের ৪৯তম শিরোপাও জিতেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফ্লোরিডার হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইন্টার মায়ামি। ম্যাচের ২৪তম মিনিটে ডান দিক থেকে লুইস সুয়ারেজের বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন মেসি। এই গোলের মধ্য দিয়ে মায়ামির হয়ে ১০০ গোলের মাইলফলকে পৌঁছান তিনি।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। বিরতির পর ব্যবধান বাড়াতে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। তবে ক্রুজ আজুলের রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় তাদের।

শেষ পর্যন্ত ম্যাচের ৮১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। এরপর আর কোনো গোল না হলে ২–০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

আরও পড়ুন

২০২৩ সালের গ্রীষ্মে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে একের পর এক রেকর্ড গড়েছেন মেসি। মাত্র ১১৫ ম্যাচে মায়ামির হয়ে ১০০ গোল পূর্ণ করেছেন তিনি। ২০২৩ সালে ক্লাবটির হয়ে ১১ গোল করেন মেসি। ২০২৪ সালে করেন ২৩ গোল। ২০২৫ সালে এক ক্যালেন্ডার বছরে মায়ামির হয়ে সর্বোচ্চ ৪৩ গোল করেন তিনি। চলতি মৌসুমে তাঁর গোলসংখ্যা এখন পর্যন্ত ২৩।

এই জয়ের মধ্য দিয়ে মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্স চ্যাম্পিয়নদের দ্বৈরথে প্রথমবারের মতো ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি। একই সঙ্গে মেসির ক্যারিয়ারের শিরোপা সংখ্যা দাঁড়াল ৪৯-এ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোল সেঞ্চুরি, ক্যাম্পিওনেস কাপ জিতল মায়ামি

২৬ মন্ত্রণালয়-বিভাগ নিয়ে দুপুরে ইসির বৈঠক

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬

কবি বিনয় মজুমদারের জন্মদিন আজ

৫০ বছর পর ঘরের মাঠে এমন লজ্জার হার ম্যানইউর

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের সাথে মারামারি,৪ শিক্ষার্থী আটক