ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৫ পিএম

ফরিদপুরের সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় ডোবার পানিতে পড়ে আব্দুর রহমান নামে সাড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রহমান ওই গ্রামের রবি ফকিরের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দিকে বাড়ির পাশের একটি ডোবার পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আব্দুর রহমান।

একপর্যায়ে সবার অগোচরে ডোবার পানিতে পড়ে তলিয়ে যায় সে। পরে সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি টের পেয়ে বাড়িতে খবর দেয়।

পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত ডোবায় নেমে তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনটে কর্মকর্তার সামনে ডিলারশিপ প্রার্থীর ওপর হামলা, তদন্ত স্থগিত

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে নগদের সচেতনতামূলক কর্মশালা

রাজশাহী ও নাটোরে প্রাণ-আরএফএল এর কারখানা পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার 

বগুড়া সিটি কর্পোরেশনের অভিযানে উদ্ধার হলো জলাশয়, অন্যায়ভাবে অভিযানের অভিযোগ লিজ গ্রহীতাদের