ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১০ পিএম

ওয়ান ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স স্কিমের আওতায় চুক্তি স্বাক্ষর

ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স স্কিমের অধীনে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতে স্বল্প সুদে এবং স্বল্প মেয়াদে চলতি মূলধন ঋণ সরবরাহ করা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মোঃ আনিস উর রহমান-এর উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক, জনাব মোঃ জবদুল ইসলাম, এবং ওয়ান ব্যাংক পিএলসি উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং পাবলিক সেক্টর বিভাগের প্রধান জনাব কাজী জিয়াউল ইসলাম ।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিস নাহিদ রহমান; অতিরিক্ত পরিচালক মিস শাহানাজ পারভীন এবং ওয়ান ব্যাংক পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কমার্শিয়াল এবং এসএমই বিজনেস বিভাগের প্রধান জনাব নেওয়াজ খালিদ আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এই ওয়ার্কিং ক্যাপিটাল পুনঃঅর্থায়ন স্কিমটি বাংলাদেশ ব্যাংকের ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা কাঠামোর আওতাভুক্ত। এই উদ্যেগটি সিএমএসইএম খাতের ব্যবসাসমুহ অর্থায়নের ঘাটতি পূরণে সহায়তা করার পাশাপাশি সহজতর অর্থায়ন সুবিধা ও তুলনামূলক কম সুদহারে ঋণপ্রাপ্তির সুযোগ সৃষ্টি তৈরি করবে।                                                                                                                                                                                                                                                                                                                                         
চলতি মূলধন পুনরর্থায়ন স্কিমের মাধ্যমে ওয়ান ব্যাংক পিএলসি তাদের অর্থায়ন কার্যক্রমকে এবং সিএমএসএমই খাতকে আরও শক্তিশালী করবে, যা বাংলাদেশে সিএমএসএমই ব্যবস্থার প্রসারে সহায়ক হবে। মূলত উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ান ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স স্কিমের আওতায় চুক্তি স্বাক্ষর

ডিবিএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, কর্মস্থল ঢাকা

এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক

স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন ‘থিতান’ প্রথম রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও দ্বিতীয় রানার আপ ‘শূণ্য’ 

ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

৯২ হাজার দর্শকে পাঞ্জাবি গানে লন্ডন মাতালেন দিলজিৎ