ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাহিয়া খাতুন(১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামে তার দাদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাহিয়া ওই গ্রামের মনিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। তার বাবা মনিরুল ইসলাম ঢাকায় একটি কারখানায় চাকরি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে বাড়ির একটি ঘরে মাহিয়াকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারের সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে : হুইপ রফিকুল ইসলাম খান

বগুড়া স্টেশন রোডে ফুটপাত ও রাস্তা দখলের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের অভিযান

নাটোরের সিংড়ায় স্রোতিজালের কাঠামো অপসারণ করলো প্রশাসন

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

রোদ বৃষ্টির কোমলতার মাঝে প্রকৃতিতে এলো আশ্বিন