হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত ইরানের
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত দিয়েছে ইরান। সেইসঙ্গে সব শর্ত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কৌশলগত এই নৌপথ বন্ধই থাকবে বলে জানিয়েছে তেহরান।
ইরানের গণমাধ্যমগুলো আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির শীর্ষ নেতৃত্বের অনুমোদনের পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এসব শর্ত পাঠানো হয়েছে। সূত্রগুলো আরও বলেছে, সম্প্রতি ইরান ও ওমানের মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটিকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখা যাবে না। প্রণালিটি কবে খুলবে, তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এবং ইরানের মূল্যায়নের ওপর।
হরমুজ প্রণালি দিয়ে নতুন নৌপথ চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। প্রস্তাবিত এই নৌপথটি পুরোপুরি ইরানের জলসীমার মধ্যে থাকবে এবং ইরানের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। সোমবার ওমানে অনুষ্ঠেয় বৈঠকে উপসাগরীয় দেশগুলোকে এ বিষয়ে জানানো হতে পারে। তবে ইরান স্পষ্ট করেছে, ওমানের সঙ্গে এই সমঝোতার অর্থ তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া নয়।
ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। উপসাগরীয় দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানির বড় একটি অংশ এই পথ দিয়ে যায়। এর মধ্যেই রোববার ভোরে ইরানের দক্ষিণ উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে।
আরও পড়ুনইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, হেংগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলের কাছে ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটে। কেশমের গভর্নর আমির তাইমুরির দাবি, এটি যুক্তরাষ্ট্রের হামলা এবং এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে জাহাজটির পরিচয় বা হামলার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আরেকটি জাহাজ অজ্ঞাত একটি অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তথ্যসূত্র : সামা টিভি
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1789286765.jpg)
_medium_1789286314.jpg)
_medium_1789281478.jpg)
_medium_1789275755.jpg)
_medium_1789275014.jpg)

_medium_1789287363.jpg)

_medium_1789277703.jpg)