ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১ এএম

বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না : শুভেন্দু

বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না : শুভেন্দু, সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হিন্দুত্ববাদী বিজেপির জয়ের মাধ্যমে তিনি চলতি বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে শুভেন্দু বলেন, সাবেক সরকারের (তৃণমূল কংগ্রেস) সময় বাংলাদেশ থেকে ইসলামিক বক্তারা (হুজুর) পশ্চিমবঙ্গে আসতেন। কিন্তু বর্তমান হিন্দুত্ববাদী বিজেপির সরকারের আমলে আর এ সুযোগ দেওয়া হবে না।

শুভেন্দু দাবি করেন, দুই বছর আগে বাংলাদেশ থেকে এক ধর্মীয় বক্তা পশ্চিমবঙ্গে গিয়ে বলেছিলেন, তারা জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে জনবিন্যাস পরিবর্তন করে দেবেন।

আরও পড়ুন

তিনি বলেন, “আমি আপনাদের শুনিয়ে দিতে পারি, বাংলাদেশ থেকে একটি ধর্মীয় অনুষ্ঠানে—এই সরকার আসার সময় নয়, কারণ এই সরকার তো ওই ধরনের তথাকথিত হুজুরদের এখানে ঢুকতেই দেবে না, দু'বছর আগে বসিরহাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা এক হুজুর বলছেন যে—“আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমরা জনবিস্ফোরণ করে পারমাণবিক অস্ত্রকেও ধ্বংস করে দিতে পারি।” তা তিনি এখানে এসে জনবিস্ফোরণের কথা বলছেন, ডেমোগ্রাফি (জনবিন্যাস) বদলে দেওয়ার কথা বলছেন। তাই এই মাটিতে আধ্যাত্মিক জাগরণের খুব দরকার ছিল।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না : শুভেন্দু

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় জামায়াতের উদ্যোগে পরিষ্কার-পরিছন্নতা অভিযান

কুড়িগ্রামের রাজারহাটে ময়লার ড্রেনে নবজাতকের মরদেহ উদ্ধার