ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৭ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নে সহযোগিতা চাইলেন ধর্ম প্রতিমন্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নে সহযোগিতা চাইলেন ধর্ম প্রতিমন্ত্রী

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন বলেছেন, গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন হলে এই অঞ্চলের অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা আরও গতিশীল হবে। এসময় উন্নত ও সমৃদ্ধময় গোবিন্দগঞ্জ গড়তে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণসহ সকলের সহযোগিতা কামনা করেন।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেত্রী এমিলি হেমব্রমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন

পরে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মধ্যে ১২টি সেলাই মেশিন এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১৭টি বাইসাইকেল এবং প্রাথমিক পর্যায়ে ৫৮ জন, মাধ্যমিক পর্যায়ে ৩৫ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৩ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির চেক বিতরণ করেন।

এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সহায়ক উপকরণ হিসেবে ২টি রিকশা বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নে সহযোগিতা চাইলেন ধর্ম প্রতিমন্ত্রী

নীলফামারীর ডিমলায় মাদক সেবনের অভিযোগে ৪ পুলিশ সদস্য ক্লোজড

সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ

‘বিটিভি’র ‘দ্য মিউজিক লিজেণ্ডস’-এ গাইলেন সাব্বির-স্মরণ

বগুড়ায় নানার সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ : সংবাদ সম্মেলনে চার বোন

বগুড়ার মোকামতলায় সড়ক ও ফুটপাতে অবৈধ দোকান-স্থাপনা