ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৬ পিএম

রংপুরের বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রংপুরের বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে শরিফা বেগম (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডি এলাকার খামারকোলের শফিকুল ইসলামের মেয়ে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে শরিফার বিয়ে হয় রংপুর সদর উপজেলার চন্দন পাট ইউনিয়নের পুঁটিমারী এলাকার মাঠ পাড়ার মাসুম মিয়ার সাথে। তিন বছর আগে শরিফা স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে আসেন।

এরপর তিনি আর স্বামীর ঘরে ফেরেননি। তখন থেকে সন্তানরা বাবার সাথে থাকলেও বাধার মুখে তারা মায়ের সাথে যোগাযোগ করতে পারেনি। এ অবস্থায় ৪ দিন আগে শরিফা বেগম অসুস্থ হয়ে পড়েন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শরিফা সবার অজান্তে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, মরদেহ উদ্ধারের পর পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় ইউডি মামলা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নীলফামারীর ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে ব্যর্থতায় প্রশ্নের মুখে প্রশাসন

এসিসি শিরোপা জিতে এশিয়া কাপের টিকিট পেল নেপাল

পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী হত্যার ৩ আসামি গ্রেফতারসহ টাকা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার 

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে দক্ষিণ কোরিয়া