চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের ইতিহাস
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে বয়সভিত্তিক রেকর্ডের পাতায় নতুন ইতিহাস লিখলেন লামিন ইয়ামাল। নিজেদের মাঠে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বার্সেলোনার এই তরুণ তারকা। জোড়া অ্যাসিস্টের পাশাপাশি নিজেও করেছেন একটি গোল।
এই পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের গোল ও অ্যাসিস্টের সম্মিলিত সংখ্যা দাঁড়িয়েছে ২৩। আর তাতেই টিনএজার হিসেবে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ২০ গোল-অ্যাসিস্টের কীর্তি গড়া কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে গেছেন তিনি। এতদিন টিনএজার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ২০ গোল ও অ্যাসিস্টের রেকর্ডটি ছিল রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের দখলে। এবার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সেই রেকর্ড নিজের করে নিলেন বার্সেলোনার স্প্যানিশ বিস্ময় ইয়ামাল।
আরও পড়ুনএত অল্প বয়সেই ইয়ামাল নিজের প্রতিভার একাধিক প্রমাণ দিয়েছেন। ইতোমধ্যে বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন তিনি। এর পাশাপাশি বুধবার প্রকাশিত ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন এই তরুণ।
মন্তব্য করুন

_medium_1789025205.jpg)
_medium_1789024592.jpg)
_medium_1789020714.jpg)
_medium_1789019564.jpg)


_medium_1789025836.jpg)
_original_1788689103_medium_1789025634.jpg)