ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২ এএম

তোরেসের হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে ৬ গোল পিএসজি’র

তোরেসের হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে ৬ গোল পিএসজি’র

স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মিশনে স্লোভান ব্রাতিস্লাভাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে লুইস এনরিকের পিএসজি।

গতকাল বুধবার পার্ক দে প্রিন্সেসে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়া ফেরান তোরেস চমক দেখিয়েছেন। প্যারিসের দলটির হয়েই উরোপীয় প্রতিযোগিতায় অভিষেকেই হ্যাটট্রিক করেছেন তিনি। ১৭ মিনিটে ম্যাচে এগিয়ে যায় পিএসজি ওসমান দেম্বেলের গোলে। নুনো মেন্দেসের শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে এলে সেটি থেকে গোল করেন তিনি।

দ্রুতই আবার ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। দ্রো ফার্নান্দেজের শট ডিফ্লেক্ট হয়ে দেম্বেলের সামনে পড়লে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। দিনকয়েক আগে বার্সা থেকে পিএসজিতে যোগ দেওয়া ফেরান তোরেস ব্যবধান ৩-০ করেন ৩১ মিনিটে দেম্বেলের ক্রস থেকে পাওয়া বলে। এরপর দেম্বেলেকে গোলের সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করেন স্প্যানিশ ফরোয়ার্ড। তবে গোলরক্ষক ডমিনিক তাকাচ দেম্বেলের শট ক্রসবারের নিচের অংশে ঠেলে দেন।

আরও পড়ুন

বিরতির পরও নিজেদের আধিপত্য ধরে রাখে পিএসজি। দ্বিতীয়ার্ধ শুরুর মিনিট দুয়েক পর নিজের দ্বিতীয় গোল করেন তোরেস। এরপর দেম্বেলেকে গোলের সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করেন স্প্যানিশ ফরোয়ার্ড। তবে গোলরক্ষক ডমিনিক তাকাচ দেম্বেলের শট ক্রসবারের নিচের অংশে ঠেলে দেন পরেনুনো মেন্দেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপর দেম্বেলের কর্নার থেকে হাঁটু দিয়ে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তোরেস।

ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ইয়ায়া তোরের কোচিংয়ে খেলা স্লোভান ব্রাতিস্লাভা অবশ্য একটি গোল শোধ করে। দারুণ ফিনিশিংয়ে পিএসজির ব্যবধান কমান সুলেইমান কামারা। শেষ দিকে ফাবিয়ান রুইজ পিএসজির পাঁচ গোলের ব্যবধান ফিরিয়ে আনেন। পেনাল্টি এরিয়ার ভেতর ছুটে আসা বলের নিয়ন্ত্রণ নিয়ে দ্রুত শট করে ম্যাচের ষষ্ঠ গোলটি করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তোরেসের হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে ৬ গোল পিএসজি’র

রাজধানীতে ব্রিটিশ টোব্যাকোর ভবনে আগুন

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের ইন্তেকাল: উপাচার্যের শোক

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

জলবায়ুর অভিঘাতে কৃষি: এখনই বদলাতে হবে কৃষির কৌশল

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ