ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৫০ পিএম

রুনা লায়লার মৃত্যুর গুজবে ক্ষুব্ধ মেয়ে তানি

রুনা লায়লার মৃত্যুর গুজবে ক্ষুব্ধ মেয়ে তানি

উপমহাদেশের খ্যাতনামা ও কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার মৃত্যু এবং গুরুতর অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি একশ্রেণির কন্টেন্ট ও ভুয়া খবর ছড়িয়ে পড়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর একমাত্র মেয়ে তানি লায়লা। মা সম্পূর্ণ সুস্থ, জীবিত ও স্বাভাবিক আছেন জানিয়ে এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

পরিবার নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তানি লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্ষোভ উগরে দিয়ে জানান, নিছক কিছু অর্থ উপার্জনের লোভে ইউটিউব ও ফেসবুকে এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ও ভিডিও বানিয়ে কিংবদন্তি শিল্পীকে নিয়ে এমন স্পর্শকাতর মিথ্যাচার করা হচ্ছে। দীর্ঘ ছয় দশক ধরে সংগীতে অবদান রেখে কোটি মানুষের ভালোবাসা অর্জন করা একজন গুণী শিল্পীকে নিয়ে মৃত্যুর মতো মিথ্যা খবর ছড়ানো পরিবার ও শুভানুধ্যায়ীদের জন্য অত্যন্ত অসম্মানজনক ও পীড়াদায়ক। তানি স্পট জানিয়ে দেন, তার মা সম্পূর্ণ সুস্থ আছেন এবং মৃত্যুর মুখে পড়া তো দূরের কথা, অসুস্থও নন।

এই ধরনের অসত্য কন্টেন্ট ও ইউটিউব অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর আইনি ও ডিজিটাল আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তানি সাধারণ শ্রোতা ও ভক্তদের প্রতি অনুরোধ করেছেন এসব লিংকের বিরুদ্ধে রিপোর্ট করতে। একই সাথে গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, রুনা লায়লাকে নিয়ে কোনো সংবাদ প্রকাশের আগে যেন অবশ্যই তথ্য যাচাই করা হয়।

আরও পড়ুন

উল্লেখ্য, সম্প্রতি একাধিক কনসার্টে বেশ সক্রিয়ভাবে পারফর্ম করেছেন রুনা লায়লা। গত মাসেই অস্ট্রেলিয়ার দুটি রাজ্যে একক কনসার্টে সংগীত পরিবেশন করার পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ আয়োজন এবং একাধিক বড় স্টেজ শোতে তাকে গাইতে দেখা গেছে। ফলে সুস্থ ও সক্রিয় শিল্পীকে নিয়ে হঠাৎ এমন অপপ্রচারে অতিষ্ঠ হয়ে পরিবারের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা জারি করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

রুনা লায়লার মৃত্যুর গুজবে ক্ষুব্ধ মেয়ে তানি

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

২৪৫ মিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, যুক্তরাষ্ট্রে দোষ স্বীকার সিঙ্গাপুর তরুণের

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই : কঙ্গনা

ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী