ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৪৮ পিএম

আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো

আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানান ৩৯ বছর বয়সী ফুটবল জাদুকর লিওনেল মেসি।ফুটবলের মহানায়ক চলে যাওয়ার পর আলবিসেলেস্তেদের দায়িত্ব কার কাঁধে উঠছে—তা নিয়ে ছিল জোর আলোচনা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

২৮ বছর বয়সী এই শক্তপোক্ত সেন্ট্রাল ডিফেন্ডারের ওপর স্কালোনির এই আস্থা অবশ্য কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। গ্যাস্টন এদুলের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বৈশ্বিক আসরের বহু মাস আগেই এ পরিকল্পনা কষে রেখেছিল আলবিসেলেস্তেদের কোচিং স্টাফ।

মেসি ও নিকোলাস ওটামেন্দির অবসরের পর রক্ষণভাগের মূল স্তম্ভ রোমেরোর হাতেই যে আর্মব্যান্ড শোভা পাবে, তা একপ্রকার নির্ধারিতই ছিল।

আরও পড়ুন

বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা এই তারকা ডিফেন্ডার আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি যাত্রার অন্যতম রূপকার। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরার ক্ষেত্রে তার অবদান ছিল অসামান্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো

মাদারীপুরে ঘরে ঢুকে তরুণীকে কুপিয়ে হত্যা

উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানোর জন্য ব্যবস্থা নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত

হাজার ছাড়ালো হাম ও উপসর্গে মৃত্যু