ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৭ এএম

হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির জয়

হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির জয়

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নতুন কোচ এনজো মারেসকার অধীনে জয় দিয়ে শুভসূচনা করেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পর্তুগিজ ক্লাব পোর্তোর মাঠে গিয়ে তাদেরই ২-০ গোলে হারিয়ে এসেছে সিটিজেনরা। আর দলের এই জয় উদযাপনের মূল নায়ক বরাবরের মতোই সেই পুরোনো আর্লিং হালান্ড।

ম্যাচের ২০ মিনিটে ফিল ফোডেনের দুর্দান্ত এক ক্রসে হেড করেন হালান্ড। কিন্তু পোর্তোর গোলরক্ষক দিয়েগো কস্তার অসাধারণ সেভে হয়নি গোল। এরপর ৩১ মিনিটে সিটির অন-টার্গেটের দুটি শট ফিরিয়ে দেন কস্তা। তাই, গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে শুরু হয় হালান্ড শো। এনজো ফার্নান্দেজের ক্রস থেকে হেড করেন হালান্ডের। শটটি এতোটা পাওয়ারফুল ছিল না। কিন্তু কস্তাকে বিট করার জন্য যথেষ্ট ছিল। কস্তাকে ভুল পায়ে ফেলে গোলটি করেন নরওয়েজিয়ান স্টার। 

আরও পড়ুন

ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে রায়ান আইত নুরির ক্রস পেয়ে উইকারফুটে গোল করেন হালান্ড। ফলে, ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির জয়

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭

বাংলাদেশের কৃষক বিশ্বসেরা

মেয়ের জন্মদিনে ভক্তদের জন্য চমক নিয়ে হাজির দীপিকা-রণবীর

দেশের বাজারে আবারও দাম কমল সোনার

দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান