ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৩ পিএম

বগুড়ায় নীলসাগরে নেমে শিশুর মৃত্যু

বগুড়ায় নীলসাগরে নেমে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরে খান্দার নীলসাগর বিলে গোসল করতে নেমে সোয়াদ হোসেন নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এঘটনা ঘটে। নিহত শিশু ঠনঠনিয়া পশ্চিমপাড়ার স্যানিটারি মিস্ত্রী আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে সোয়াদ, তানিম ও রাকিব নামে তিন শিশু খেলাধুলা শেষে নীলসাগর বিলে গোসল করতে নামে। এসময় সোয়াত তলিয়ে যেতে থাকলে বন্ধুরা টেনে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। সোয়াদ তলিয়ে যাওয়ার খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে এসে বিলে নেমে তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে লোকজন ওই শিশুর মরদেহ উদ্ধার করে।  শিশুটি সাঁতার জানতো না। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন

এব্যাপারে বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল বগুড়ার সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ওই এলাকায় বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি কেউ তাদেরকে জানায়নি। এজন্য তারা উদ্ধার কার্যক্রমের অংশ নিতে পারেনি। তবে স্থানীয় লোকজন শিশুটিকে বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন বলে জানতে পেরেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নীলসাগরে নেমে শিশুর মৃত্যু

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

নরসিংদীর তালিকাভুক্ত সন্ত্রাসী ‘অস্ত্র হান্নান’ ঢাকায় গ্রেপ্তার

বৃষ্টিতে শেরপুর-নন্দীগ্রাম সড়কে চরম ভোগান্তি, খুঁড়েই লাপাত্তা ঠিকাদার

বগুড়ার শেরপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদন্ড

নওগাঁয় দুর্বৃত্তদের হাতে স্বর্ণালঙ্কার ব্যবসায়ী খুন