ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১১ পিএম

জয়পুরহাটের আক্কেলপুর স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির তদন্ত বুধবার

জয়পুরহাটের আক্কেলপুর স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির তদন্ত বুধবার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদের বিরুদ্ধে ওঠা ৬ দফা দুর্নীতি ও অনিয়মের আনুষ্ঠানিক তদন্ত আজ ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের নির্দেশনায় নওগাঁর সিভিল সার্জন কার্যালয় এই ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে নওগাঁর সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলামকে সভাপতি, সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুনীর আলী আকন্দকে সদস্য সচিব এবং বদলগাছী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানাকে সদস্য করা হয়েছে।

আগামীকাল বুধবার সকাল ১১টায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই তদন্ত কার্যক্রম শুরু হবে। আক্কেলপুর বাসীর পক্ষে এম কেরামত আলীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে এ তদন্ত হচ্ছে। এর আগে নীলফামারীর কিশোরগঞ্জে কর্মরত থাকাকালেও ডাঃ শফি মাহমুদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল।

আরও পড়ুন

পরবর্তী সময়ে আক্কেলপুরে যোগদানের পর রোগীর পথ্য ও ওষুধ সরবরাহের টেন্ডারে জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে গত ৪ জানুয়ারি হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করে স্থানীয় জনগণ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিকট স্মারকলিপি দিয়েছিল। দীর্ঘ আট মাস পর আজ এই তদন্ত অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে শেরপুর-নন্দীগ্রাম সড়কে চরম ভোগান্তি, খুঁড়েই লাপাত্তা ঠিকাদার

বগুড়ার শেরপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদন্ড

নওগাঁয় দুর্বৃত্তদের হাতে স্বর্ণালঙ্কার ব্যবসায়ী খুন

জয়পুরহাটের আক্কেলপুর স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির তদন্ত বুধবার

নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু