ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৮ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

কুষ্টিয়ার ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

কুষ্টিয়ার ভেড়ামারায় একদিনে কুকুরের কামড়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ ২২ জন আহত হয়েছেন। এর মধ্যে বাহিরচর ইউনিয়নের ৬৮ পাড়ায় ১২ জন এবং মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার ১০ জন রয়েছেন।

গতকাল রবিবার সকাল থেকে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত দুই ইউনিয়নে আহত ২২ জন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন-জহুরুল (৬৮ পাড়া), আব্দুল হান্নান (ক্লিক মোড়), নায়েব আলী মোল্লা (৬৮ পাড়া), ডাবলু মোল্লা (৬৮ পাড়া), জাহাঙ্গীর, রুবিনা, হালিম, বাবুল, রজিনা, রিয়াদুল, বাইজিদ ও মানিক।

মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর ও আশপাশের এলাকায় আক্রান্ত ১০ জন হলেন-মো. হালিম (৪০), বাইজিদ (৫), বাপ্পি (২৮), মোছা. রিজিয়া খাতুন (৫৫), মো. ফিরাজুল (৪৫), মোছা. জামেলা খাতুন (৪০), মো. বাবলু (৫৫), মো. নাজমুল (২৩), মোহাম্মদ নুর (৬) ও মোছা. খাদিজা (১০)।

আরও পড়ুন

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মিজানুর রহমান জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের পর ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

কুকুরের কামড় থেকে শিশু ও বয়স্কদের সতর্ক রাখার পাশাপাশি আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে

কুষ্টিয়ার ভেড়ামারায় কুকুরের কামড়ে একদিনে আহত ২২

ব্যাংক এশিয়ার নেতৃত্বে পঞ্চগড়ে ‘অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি

নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদরাসাশিক্ষকের যাবজ্জীবন

বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার

চাঁপাইনবাবঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে