ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০৭ পিএম

তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি

তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি

মফস্বল ডেস্ক : তীব্র স্রোতে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়তে না পেরে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। এতে আতঙ্কিত হয়ে পড়েন ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকরা। ভেসে যাওয়া ফেরিটিতে ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি প্রাইভেটকার রয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা রো-রো ফেরি ‘হামিদুর রহমান’ মাঝ নদী পার হলে তীব্র স্রোতের কবলে পড়ে ত্রুটি দেখা দেয়। পরে ফেরিটি স্রোতে নিচের দিকে যেতে থাকলে সেখানেই নোঙর করা হয়। এরপর রুটে চলাচলকারী অপর রো-রো ফেরি ‘খানজাহান আলী’ গিয়ে ফেরিটিকে উদ্ধার করে।

আরও পড়ুন

তীব্র স্রোতের কারণে মাঝে মধ্যে এ রকম ভাটির দিকে ফেরি ভেসে যাওয়ার ঘটনা ঘটে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি

প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফর করবেন : দীনেশ ত্রিবেদী

যুদ্ধের ব্যয় মেটাতে পর্নোগ্রাফির বৈধতা দিচ্ছে ইউক্রেন!

গোলের রেকর্ড গড়ে মেসির পাশে রাফিনিয়া

হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণা করছে ইরান

 মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া যুবক ৫ দিনের রিমান্ডে