ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৯ এএম

ইয়ামালের জোড়া গোলে বড় জয় বার্সেলোনার

ইয়ামালের জোড়া গোলে বড় জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক : মেস্তায়ায় রীতিমতো গোলের বন্যা বইয়ে দিয়েছে বার্সেলোনা। রোববার (৬ সেপ্টেম্বর) ভ্যালেন্সিয়ার মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকদের রক্ষণ ছিন্নভিন্ন করে ৫-০ গোলের বড় জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল।

বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল। এছাড়া ফেরমিন লোপেস, রাফিনিয়া ও পেদ্রি একটি করে গোল করেন। ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল কাতালান ক্লাবটির।

ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোলের খাতা খোলেন ইয়ামাল। ফেরমিন লোপেসের বাড়ানো বলে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কিকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি। দুই মিনিট পর আবারও বল জালে জড়ালেও অফসাইডের কারণে ভিএআরের সহায়তায় গোলটি বাতিল হয়।

আরও পড়ুন

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরমিন লোপেস। এরপর একাধিক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি বার্সা। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে বার্সেলোনা। ৫০ মিনিটে রাফিনিয়া গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ৭৯ মিনিটে দানি ওলমোর সহায়তায় গোল করেন পেদ্রি। শেষ দিকে ৮৪ মিনিটে দানি ওলমোর বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ইয়ামাল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামালের জোড়া গোলে বড় জয় বার্সেলোনার

যুক্তরাষ্ট্রের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫৭ গাড়ি নিয়ে শোডাউন হবে: পাটওয়ারী

 ঘুষ-দুর্নীতি মুক্ত অর্থনীতি বিকশিত হোক

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫