ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৫ পিএম

নারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জড়িতদের শাস্তির দাবি শিবিরের

নারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জড়িতদের শাস্তির দাবি শিবিরের

ঢাবি প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রতি অনলাইনে কুরুচিপূর্ণ মন্তব্য ও চরিত্রহননের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ​আজ (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগপত্র প্রদান করেছে। ​লিখিত অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয় নারী-পুরুষ নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্থান। কিন্তু সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে তাদের নারী সহপাঠী এবং সম্মানিত শিক্ষকদের নিয়ে অনলাইনে কুরুচিপূর্ণ মন্তব্য, চরিত্রহননমূলক বক্তব্য এবং হয়রানির অভিযোগ উঠেছে।

এমন ন্যাক্কারজনক ও অবমাননাকর ঘটনা বিশ্ববিদ্যালয়ের সুস্থ ও নিরাপদ একাডেমিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। ​এ বিষয়ে ছাত্রশিবিরের ঢাবি সেক্রেটারি কাজী আশিক বলেন, "ক্যাম্পাসে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম দায়িত্ব। এ ধরনের অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় না আনলে ভবিষ্যতে ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে এবং বিশ্ববিদ্যালয়ের সম্মান ভূলুণ্ঠিত হবে। একটি ক্রিয়াশীল ছাত্রসংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিরাপদ একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের সম্মান রক্ষায় দৃঢ় ও আপসহীন।"

আরও পড়ুন

​অভিযোগপত্র গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, “আমরা উক্ত ঘটনা নিয়ে উদ্বিগ্ন। দ্রুত তদন্ত কমিটি গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জড়িতদের শাস্তির দাবি শিবিরের

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

মেমোহীন লেনদেনে ওষুধ কিনে ঠকছেন ক্রেতারা

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে ২ টেকনোলজিস্ট : কার্যক্রম ব্যাহত

বগুড়ায় জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১