ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:১৪ পিএম

বিমানের ফ্লাইটে ১৪ কেজি সোনাসহ কর্মী আটক

বিমানের ফ্লাইটে ১৪ কেজি সোনাসহ কর্মী আটক

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমানে কর্মরত এক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টকে আটক করা হয়েছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮-এ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২০ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ১৪ দশমিক ০৪০ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকা। 

আরও পড়ুন

ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে নজরদারি ও তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে দায়িত্ব পালনরত ওই মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। পরে স্বর্ণের ওজন ও পরিমাণ যাচাই করা হয়। ঘটনার পর উদ্ধার করা স্বর্ণ জব্দ করা হয়েছে এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে স্বর্ণগুলো কীভাবে বিমানের ভেতরে আনা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানের ফ্লাইটে ১৪ কেজি সোনাসহ কর্মী আটক

মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন

মাগুরায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ইন্টার্ন চিকিৎসকদের বিচার ও স্বজনদের মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন