ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩১ পিএম

বগুড়ার ধুনটে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ

বগুড়ার ধুনটে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মাদ্রাসাপড়ুয়া মেয়েকে (১১) উত্যক্তের প্রতিবাদ করায় তার বাবাকে মারধরের অভিযোগ উঠেছে আব্দুল আলীম ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছানোয়ার হোসেন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট সদর ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি চালাপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে গত ২৪ আগস্ট দুপুরে প্রতিবেশী আব্দুল আলীমের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় আব্দুল আলীম অসৎ উদ্দেশ্যে ওই ছাত্রীর হাত ধরে তাকে নিজের বাড়ির ভেতরে নেওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার করে সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবাকে জানায়। ছানোয়ার হোসেন এ বিষয়টি গ্রামের মাতব্বরদের জানালে আব্দুল আলীম তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় ছানোয়ার হোসেন ২৬ আগস্ট ব্যক্তিগত কাজে চালাপাড়া সোনা বাসস্ট্যান্ড এলাকায় গেলে আব্দুল আলীম ও তার সহযোগীদের হামলায় আহত হন।

আরও পড়ুন

স্বজনরা আহত ছানোয়ার হোসেনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে তিনি থানায় অভিযোগ করেন। ওই অভিযোগ আব্দুল আলীমসহ ৪ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে আব্দুল আলীম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে ছানোয়ার হোসেনের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে তার মেয়ের হাত ধরে টানা-হেচড়া করার অভিযোগটি মিথ্যা। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

ভয়ভীতি ছাড়াই সাংবাদিকদের দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করেছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকায় নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, থাকছে না বয়সসীমা

অভিনয়ের পর এবার রাজনীতিতে আসছেন মানসী সেনগুপ্ত

সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর