ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪৩ পিএম

বাংলাদেশ ব্যাংকের সাথে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক 

দেশের উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.। ৩১ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহমেদ, নির্বাহী পরিচালক জনাব আরিফ হোসেন খান এবং পরিচালক (কৃষি ঋণ বিভাগ-২) জনাব একেএম সাইদুজ্জামান। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এমডি (সিসি) জনাব মোঃ সিদ্দিকুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ও এসএমই, এগ্রি ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আমজাদ হোসেন ফকির। চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কৃষি উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, কৃষিভিত্তিক শিল্প এবং রপ্তানিমুখী কার্যক্রমসহ কৃষিপণ্য সাপ্লাই চেইনের বিভিন্ন খাতে অর্থায়ন করবে। দেশের উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন, গ্রামীণ কর্মসংস্থান ও আয় বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এই উদ্যোগ গৃহীত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডিমলায় ধানের গুঁড়া ও ফিট খাওয়ার আধা ঘণ্টা পর ৪ গরুর মৃত্যু

নারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জড়িতদের শাস্তির দাবি শিবিরের

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

মেমোহীন লেনদেনে ওষুধ কিনে ঠকছেন ক্রেতারা

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে ২ টেকনোলজিস্ট : কার্যক্রম ব্যাহত

বগুড়ায় জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত