ভিডিও মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২৬ এএম

থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ উল্টে বিমান বাহিনীর ৩ সদস্য নিহত

থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ উল্টে বিমান বাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে বিমানবাহিনীর অন্তত তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।।

গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দরের একটি দুর্ঘটনা প্রতিবেদনে জানানো হয়েছে। দুর্ঘটনার পর হতাহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

নিহতরা হলেন—বিমানবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান ও ল্যান্স কর্পোরাল জুবাইদুল।

আহতদের মধ্যে কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। এছাড়া সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন বলে পুলিশের দুর্ঘটনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই বিমানবাহিনীর সদস্য। আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় মঙ্গলবার জানানো হবে।

পুলিশের দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ উল্টে বিমান বাহিনীর ৩ সদস্য নিহত

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা বাদশার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিরোধী দলের নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

ইরানের সঙ্গে এই মুহূর্তে কূটনৈতিক চুক্তির প্রয়োজন মনে করছে না যুক্তরাষ্ট্র