চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরে একটি গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাদশাহ (৩৯) নামে এক চালকের মৃত্যু হয়েছে। তিনি নটোর সদর উপজেলার পালপাড়া গ্রামের মনির মোল্লার ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মিয়াসাহেবপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাদশাহ গতকাল রোববার রাত ১০টার দিকে ভারী বৃষ্টির পর শহরের বিশ্বরোড মোড় এলাকায় গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে যায়। এসময় অসাবধানতাবশত: তার ডান হাতের কবজি বিদ্যুতের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুনসদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে বাদশার শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন







