ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০৩:৩৭ পিএম

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  তিনজন নিহত হয়েছেন।
 
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, সকালে ঠাকুরবাড়ির মোড়ে একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলেই নিহত হন এক নারী ও এক পুরুষ।
 
পরে গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

এআই ভিডিও দিয়ে খার্গ দ্বীপ ধ্বংসের দাবি ট্রাম্পের

স্পিকারের সঙ্গে আইপিইউ'র মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ

স্থানীয় সরকার নির্বাচন : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক আজ, কারা থাকছেন?

অবশেষে বিয়ে করলেন মিষ্টি জান্নাত, পাত্র কে?