ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ১২:০৭ এএম

গাইবান্ধার পলাশবাড়ীতে নড়েবড়ে সাঁকোর ওপর দিয়ে মানুষের ঝুঁকি নিয়ে চলাচল

গাইবান্ধার পলাশবাড়ীতে নড়েবড়ে সাঁকোর ওপর দিয়ে মানুষের ঝুঁকি নিয়ে চলাচল

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নলডাঙা তেকানী গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তায় কাঠের সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চলাচল করছে।

সরেজমিনে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নলডাঙা তেকানী গ্রামের সীমানা ঘেঁষে বয়ে যাওয়া করতোয়া নদীর ঋষিঘাটের পশ্চিমে চাউলডুবা ও পোড়াদহ বিলের পানি নেমে যাওয়ায়, নালা উপর কাশিয়াবাড়ী থেকে রাণীগঞ্জ যাওয়ার সংযোগ রাস্তাটির উপর প্রায় ১০ বছর পূর্বে একটি ব্রিজ নির্মাণ করা হয়। সময়ের ব্যবধানে ব্রিজটির মাঝখানে নড়বড়ে হয়ে গেলে ব্রিজটি ভেঙে ফেলা হয়।

পরে এলাকাবাসীর উদ্যোগে একটি কাঠের সাঁকো নির্মাণ করা হয়। সাঁকো তো নয় দেখলে মনে হবে মরনফাঁদ। প্রতিনিয়ত সাঁকোতে চলাচলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। নড়বড়ে কাঠের সাকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে নলডাঙা, তেকানী, চকবালা, কাশিয়াবাড়ী, জাফর, মুংলিশপুর, পালপাড়া, শীলপাড়া, গনকপাড়া, হাসানখোরসহ অন্তত ২০ গ্রামের মানুষ।

আরও পড়ুন

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, এখানে একটি দ্রুত ব্রিজ নির্মাণ করা হলে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের যাতায়াতে ভোগান্তি কমবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে নড়েবড়ে সাঁকোর ওপর দিয়ে মানুষের ঝুঁকি নিয়ে চলাচল

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে ১০ বছর পাখিদের খাওয়াচ্ছেন ব্যবসায়ী বুদ্ধ

বগুড়ার ধুনটে বেকারী কারখানায় বিএসটিআই’র জরিমানা

নাটোরের বড়াইগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

পাবনার চাটমোহর প্রেস ক্লাবের নির্বাচনে টুকুন সভাপতি, কিংশুক সম্পাদক