ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০৯:০৬ পিএম

বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে সামির হোসেন নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়াইল ইউনিয়নের ধুন্দার দারোগা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির হোসেন ধুন্দার দারোগা পাড়ার আবু সাঈদের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোবিবার বেলা ১১টার দিকে শিশু সামির বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন

খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় টিকটকার সীমা মিত্র গ্রেফতার

ডাকসুর উদ্যোগে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

প্রেম-বিয়ে ভাঙলে মিলবে বেতনসহ ৭ দিনের ছুটি

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য  আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা 

তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত