ভিডিও রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৬ ০৭:৩৭ পিএম

লালমাই পাহাড়ে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

লালমাই পাহাড়ে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

কুমিল্লার লালমাই পাহাড়ে নিয়ে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ, আরও ৪ জনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গতকাল শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকায় এই ঘটনা ঘটে। রোববার ভোরে বিষয়টি নজরে আসলে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশ খবর দেয়। রোববার বিকেলে  বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

ওই কিশোরী চান্দিনা উপজেলার পাইকটা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে সিয়াম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জেরে শনিবার তারা কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে আসে। সেখান থেকে ওই ওই যুবক কিশোরকে লালমাই পাহাড়ের চূড়ার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল প্রেমিকের আরো চার বন্ধু। পরে তারা (প্রেমিক ও প্রেমিকা) উপস্থিত হলে একজন যুবক তাদের পাহারা দেয় এবং প্রেমিকসহ অন্য চারজন রাতভর পালাক্রমে ধর্ষণ করে। ভোরে ওই কিশোরীকে নিয়ে চারজন ঘটনাস্থল থেকে বের হয়ে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় ওই কিশোরী ঘটনাটি স্থানীয়দের কাছে জানায়। পরে চারজন ঘটনা থেকে পালিয়ে গেলেও একজনকে আটক করে স্থানীয়রা।

আরও পড়ুন

আটককৃত ওই যুবকের নাম মো. সাকিব (২০)৷ তিনি চান্দিনা উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ঘটনাটি আমরা শুনেছি। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সেই সাথে ওই কিশোরীকে হাসপাতালে পরীক্ষা করার জন্য প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। বাকি চারজনকে ধরতে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ওই কিশোরীর মেডিকেল পরীক্ষার পর আরো বিস্তারিতভাবে জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে আগস্টে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ

বগুড়ার দুপচাঁচিয়া মডেল স্কুলের সহকারি শিক্ষককের বিরুদ্ধে অভিযোগ

তন্ময়-মিহি’র ‘ভালোবাসার ঘর’

পে স্কেল মন্ত্রিসভায় উঠছে সোমবার, প্রজ্ঞাপন নিয়ে সুখবর

অর্থনীতিতে গতি সঞ্চারে বাংলাদেশ ব্যাংকের ৪১,০০০ কোটি টাকার স্কিমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর অংশগ্রহণ

লালমাই পাহাড়ে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১