ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ১১:০৮ পিএম

জয়পুরহাটে সার ডিলারের গোডাউনে অভিযান, তিন ব্যবসায়ীর জরিমানা

জয়পুরহাটে সার ডিলারের গোডাউনে অভিযান, তিন ব্যবসায়ীর জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলায় সারের বাজার স্থিতিশীল রাখতে এবং অনিয়ম রোধে বিভিন্ন ডিলার ও খুচরা বিক্রেতার গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার কালাই বাসস্ট্যান্ড ও পাঁচশিরা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানকালে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং দন্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে ২০ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এসময় সরেজমিনে উপস্থিত থেকে অভিযান তদারকি করেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

অভিযান শেষে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ ও সারের বাজারে কৃত্রিম সংকট রোধে প্রশাসন সচেষ্ট রয়েছে। কোনো সার ডিলার বা খুচরা বিক্রেতা যেন নিয়মবহির্ভূতভাবে সার মজুত করতে বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করতে না পারে, তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। কৃষকদের অধিকার রক্ষায় ও জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে সার ডিলারের গোডাউনে অভিযান, তিন ব্যবসায়ীর জরিমানা

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় এনজিও কর্মী গ্রেফতার

সৌদিতে অগ্নিকান্ডে নিহত রবিউলের দাফন সম্পন্ন

সমস্যায় জর্জরিত বগুড়ার সোনাতলার বালুয়াহাট ডিগ্রি কলেজ    

চার খুনের তদন্তে গাফিলতির কোনো সুযোগ নেই : নবাগত কমিশনার মাহবুবুর রশীদ

বগুড়ায় ২৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার