মাদরাসা শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩০ আগস্ট
মাদরাসা শিক্ষকদের বদলির জন্য আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ৩০ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত শূন্যপদের বিপরীতে ম্যানুয়াল বা হার্ডকপি আবেদন করতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদরাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬’-এর বিধি ৩.১৯ অনুযায়ী জনস্বার্থে এ আবেদন নেওয়া হবে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত শূন্যপদের তালিকা থেকে পছন্দের প্রতিষ্ঠান নির্বাচন করে নির্ধারিত ছকে আবেদন করতে হবে। সঙ্গে আবেদনকারী ও স্পাউসের জাতীয় পরিচয়পত্র, বর্তমান পদের প্রথম ও শেষ এমপিওর কপি, বর্তমান কর্মস্থলে যোগদানপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে স্পাউসের কর্মস্থলের প্রত্যয়নপত্র দিতে হবে। আবেদন করতে হবে মহাপরিচালক বরাবর।
আবেদনে নাম, ইনডেক্স নম্বর, স্থায়ী ঠিকানা, বিষয় ও পদের নাম, যোগদানের তারিখ, বর্তমান কর্মস্থলের জেলা-উপজেলা, মাদরাসার নাম ও এমপিও নম্বর উল্লেখ করতে হবে। বদলি হতে ইচ্ছুক পাঁচটি প্রতিষ্ঠানের নাম পছন্দক্রম অনুযায়ী দিতে হবে। পাশাপাশি স্পাউসের কর্মস্থল, বর্তমান কর্মস্থল থেকে স্থায়ী ঠিকানার দূরত্ব ও প্রয়োজনীয় মন্তব্য উল্লেখ করতে হবে।
বদলির আবেদনের জন্য চাকরিকাল কমপক্ষে দুই বছর পূর্ণ হওয়া এবং বদলি নীতিমালা অনুসরণ করা বাধ্যতামূলক। প্রতিষ্ঠান প্রধান আবেদন যাচাই করে অগ্রায়ণপত্রসহ আবদ্ধ খামে মহাপরিচালক বরাবর পাঠাবেন এবং একটি রিসিভড কপি সংরক্ষণ করবেন।
আরও পড়ুনকোনো শিক্ষকের স্টপপেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকলে তার আবেদন ফরোয়ার্ড করা যাবে না। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য অগ্রায়ন বা দেওয়ার প্রমাণ পাওয়া গেলে আবেদনকারী ও প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বদলি একটি চলমান প্রক্রিয়া। এ বিষয়ে তদবির বা অসদুপায় গ্রহণ করা যাবে না। বদলি সংক্রান্ত অভিযোগে কেউ জড়িত থাকলে তাকে বদলির জন্য অযোগ্য বিবেচনা করা হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ম্যানুয়াল আবেদনের পাশাপাশি প্রার্থীদের নির্ধারিত অনলাইন ফরমেও প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। অনলাইন ফরম ও নির্দেশিত লিংক মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের নোটিশ থেকে পাওয়া যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1787568335.jpg)
_medium_1787564219.jpg)
_medium_1787563975.jpg)


_medium_1787837839.jpg)