ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬ ০৬:২৯ পিএম

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গত ২৪ আগস্ট ২০২৪ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জেরাল্ড কে. অ্যাডামস।

বার্জার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মহসিন হাবিব চৌধুরীসহ সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক অনীল ভাল্লা, জাঁ ক্লদ লুত্রই, কানওয়ারদীপ সিং ধিংরা, রূপালী হক চৌধুরী, মহসিন আহমেদ, রিয়াজুল হক চৌধুরী, সুনীল শর্মা, সাজ্জাদ রহিম চৌধুরী এবং মারিয়া হাওলাদার।

সভায় উপস্থিত কোম্পানির সম্মানিত সদস্যবৃন্দ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন। একইসাথে ১ আগস্ট ২০২৬ থেকে পাঁচ বছরের জন্য মহসিন হাবিব চৌধুরীকে বার্জার পেইন্টস বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়।

বার্জার পেইন্টস বাংলাদেশ সম্পর্কে:

আরও পড়ুন

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড দেশের রং শিল্পের অন্যতম আদি ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দীর্ঘ ঐতিহ্যের পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষেও প্রতিষ্ঠানটি দেশের অগ্রগণ্য কোম্পানি। উন্নতমানের পণ্য ও সেবা উদ্ভাবনের মাধ্যমে পেইন্ট ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপনে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের দ্রুত বিকাশমান পেইন্ট কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টস বাংলাদেশ অন্যতম। 

 ২৫০ বছরেরও বেশি সমৃদ্ধ ঐতিহ্যের ধারাবাহিকতায় বার্জার নিজেকে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সব ধরনের রঙের চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটির রয়েছে বৈচিত্র্যময় পণ্যসম্ভার, পাশাপাশি গ্রাহকদের জন্যও নিশ্চিত করেছে অনন্য সেবা। বার্জারের এই দীর্ঘ ঐতিহ্য উৎকর্ষতা ও আস্থারই প্রতীক, বার্জারের প্রতিটি পণ্যই যা গর্বের সাথে ধারণ করে।  

 বার্জার সম্পর্কে আরও তথ্যের জন্য ভিজিট করুন কোম্পানির ওয়েবসাইট:  https://www.bergerbd.com/ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক করতে রিট

১১৩ জনকে নিয়োগ দেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়

আগামী পাঁচ দিন ভারী বর্ষণের আভাস

আমি এতোটাই একা যে তেলাপোকার সাথে সখ্য গড়েছিলাম: তাকাইচি

যশোরে পাচঁ বছর পর কাকন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার