বগুড়ার সোনাতলায় ট্রাকের নিচে চাপা পড়ে নববধূর মৃত্যু
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ সোমবার (২৪ আগস্ট) উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে আয়েশা সিদ্দিকা (১৯) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর দেড়টার দিকে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের খুঁপি গ্রামের সেনাসদস্য আশরাফুল ইসলাম সাফি তার নববিবাহিতা স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে সোনাতলা থেকে ভেলুরপাড়ার দিকে যাচ্ছিলেন।
তাদের মোটরসাইকেলটি শিচারপাড়া গ্রামে পৌঁছালে একই দিক থেকে একটি মালবোঝাই ট্রাককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলের পেছন থেকে ওই নববধূ পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পথে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুনস্থানীয়রা জানান, সেনা সদস্য আশরাফুল ইসলাম বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ফলে দুর্ঘটনার শিকার হন নববধূ। সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন








_medium_1787568335.jpg)
_medium_1787571319.jpg)