ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০২:৩৬ পিএম

বাংলাদেশের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়া

স্পোর্টন ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়েই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় টাইগাররা। তবে সিরিজের শেষটা ভালো হয়নি। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে দুই দিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে শেষটা ভালো না হলেও, অজিদের থেকে সম্মান আদায় করে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাই টাইগারদের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলতে চাওয়ার ইচ্ছের কথা জানালেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। দুই দিনে শেষ হয়েছে ম্যাকাই টেস্ট।

সোমবার (২৪ আগস্ট) সংবাদ সম্মেলনে কথা বলেছেন ক্যারি। এ সময় তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট হবে বলে আশা করি। তাদের (বাংলাদেশ) বিপক্ষে আরও বেশি সিরিজ খেলতে চাই। এছাড়া ম্যাচ শেষে তাদের সঙ্গে আলাপ করতে পেরেও ভালো লেগেছে।’

আরও পড়ুন

ম্যাকাই টেস্ট ৭ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন শরীফুল ইসলাম। টাইগার এই পেসারের প্রশংসা করে ক্যারি বলেন, ওয়ানডে সিরিজে তাকে আমরা দেখেছিলাম। সে (শরীফুল) ঢাকায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৬ উইকেট নিয়েছিল। এখানে এসেও একই কাজটা করেছে। সে দারুণ বোলিং করেছে। এই অজি উইকেটরক্ষক ব্যাটার বলেন, বাংলাদেশের সব পেসারই এই সিরিজে অনেক ভালো বল করেছে। শরীফুল নিজের বোলিংয়ের পুরস্কারটা পেয়েছে প্রথম দিনেই। সিরিজজুড়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। প্রথম ইনিংসে আমাদের ব্যাটাররা ২০০+ রান করে ভালো লিড এনে দিয়েছিল। হ্যাঁ, শরীফুল অনেক ইম্প্রেসিভ ছিল।

দুই দিনে ম্যাচ শেষ হওয়া প্রসঙ্গে ক্যারি বলেন, আসলে দারুণ টেস্ট ম্যাচ ছিল। আমার টেস্টের পঞ্চম দিনের অনেক ভালো স্মৃতিও আছে, আবার দুই দিনের টেস্ট ম্যাচেও ভালো স্মৃতি আছে। ভিন্ন কিছু নয়। আমাদের কাজ পারফর্ম করে ম্যাচ জেতা। দুই দিন হোক তিন বা চার দিন হোক, আমরা খুশি। ডারউইন টেস্টের বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, আসলে আমার পয়েন্ট অব ভিউ হচ্ছে, আমরা প্রথম টেস্টে সব দিকেই আউটপ্লেড হয়েছিলাম। এখানে বাউন্স ব্যাক করেছি এবং কাজটা ভালোভাবে শেষ করেছি। ২০০+ রান করেছি, আরও বেশি করতে পারতাম। আমরা এগুলো বুঝতে পারছি। বোলিং অনেক ভালো হয়েছে। পরের টেস্টের আগে মাঝে সময় আছে কিছুটা, এক মাসের মত। সবাই উন্নতি করতে চায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়া

ইরানি মুদ্রার রেকর্ড পতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

সিলেটে বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিরোধী দল সংসদে দুর্বল, আমাদের কথা বলতে দেওয়া হয় না- নাহিদ ইসলাম

যুদ্ধরত অবস্থায় নির্বাচন ইউক্রেনকে ধ্বংস করে দেবে : জেলেনস্কি

বাংলাদেশ-ভারত দুটি স্বাধীন-সার্বভৌম দেশ, কেউ বড় বা ছোট নয় : দীনেশ ত্রিবেদী