ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০৮:১১ পিএম

কুড়িগ্রামে বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রামে বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাগেশ্বরীতে হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীহাট শিলদিয়ার বিল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। আজ রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় ঘটনাস্থল থেকে এ লাশ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ রোববার (২৩ আগস্ট) সকালে স্থানীয় এক জেলে শিলদিয়ার বিলে মাছ ধরতে যায়। এসময় দেখতে পায় জিন্সপ্যান্ট পরিহিত খোলা গায়ে আনুমানিক ২৩-২৪ বছরের অজ্ঞাত এক যুবকের লাশ উপুড় হয়ে পানিতে ভেসে আছে। বিষয়টি সে আশেপাশের লোকজনকে জানালে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এলাকায়।

পরে এলাকাবাসী নাগেশ্বরী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া যুবকের লাশ পচে অনেকটা বিভৎস হয়ে গেছে। কেউ চিনছে না। মনে হয় যুবক ঐ এলাকার নয়।

আরও পড়ুন

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের দেহে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ–ভারত সম্পর্ক কার্যকর রাখতে পারস্পরিক স্বার্থ বিবেচনা করতে হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাতের আঁধারে শতাধিক লাউ গাছ কেটে ফেলার অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে আহত ২০

চাঁপাইনবাবগঞ্জের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত