ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৩ আগস্ট, ২০২৬ ০১:০৬ পিএম

যথাসময়ে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন হবে: মঈন খান

যথাসময়ে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন হবে: মঈন খান

সংবিধানের নিয়ম মেনে যথাসময়ে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

আজ রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার অফিস করে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপি সরকার সাংবিধানিক প্রক্রিয়ার প্রতিটি নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে বদ্ধপরিকর। জনগণের অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকারের পাঁচটি স্তরে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। এসব নির্বাচনে যাতে প্রকৃত অর্থে জনমতের প্রতিফলন ঘটে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

এলজিআরডি মন্ত্রণালয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ের মাধ্যমে সরাসরি তৃণমূলের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া হয়। মন্ত্রণালয় সফলভাবে কাজ করতে পারলে সরকারের সার্বিক লক্ষ্য অর্জন আরও সহজ হবে।

বিগত ১৭ বছরের অনিয়মের সমালোচনা করে তিনি বলেন, আগে ধনিক শ্রেণির স্বার্থকে গুরুত্ব দেওয়া হলেও এখন দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।

আরও পড়ুন

দুর্নীতি ও জবাবদিহির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মঈন খান বলেন, সরকারের প্রতিটি স্তরে অনিয়মের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা হবে। প্রতিহিংসার রাজনীতি নয়, আইনের শাসনে বিশ্বাসী সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কাজ করছে।

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যথাসময়ে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন হবে: মঈন খান

সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় : তথ্যমন্ত্রী পার্থ

পেশাগত দক্ষতা-সততার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রিজভীকে সাথে নিয়ে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্বপনের শ্রদ্ধা

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ম্যাকাইয়ে ব্যাটিং বিপর্যয়, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের