ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ০৬:১৭ পিএম

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।

এ সময় শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার ছিল
 

বঙ্গভবনের দরবার হলে আজ সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন।

আরও পড়ুন

মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

 

নবনির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছানোর পর শপথগ্রহণের আনুষ্ঠানিকতা ঘিরে সেখানে ব্যস্ততা আরও বেড়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

কালো চাল মেশিনে দিলেই বের হচ্ছে সাদা চাল !

চিকিৎসায় অবহেলায় এক মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী

হোটেল রুম নোংরা রাখাসহ নানা অভিযোগ, এবার সরাসরি কথা বললেন জেমস

১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও তা কেউ পারেনি: সাদিক কায়েম