ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ০১:৩৫ এএম

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

চীন-বাংলাদেশ সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

আরও পড়ুন

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, পূর্ব এশিয়া ডেস্কের প্রধান মাহবুব আলম, ইউরোপীয় ইউনিয়ন ডেস্কের প্রধান নাভিদ নওরাজ শাহ এবং জয়েন্ট চিফ কো-অর্ডিনেটর মঞ্জিলা ঝুমা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

সৌদির পাঠ্যবইয়ে বাদ জেরুজালেম না ছাড়ার বাক্য, মানচিত্রে উধাও ফিলিস্তিন

দেশের পাঁচ বিভাগে মধ্যরাত থেকে বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল ইরান

টেন্ডুলকারের রেকর্ড ছুঁলেন রুট

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রুহুল কবির রিজভী