করতোয়া কুরিয়ার সার্ভিস' গাবতলী হাব এ নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি
দেশের স্বনামধন্য লাইসেন্স প্রাপ্ত কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ‘করতোয়া কুরিয়ার সার্ভিস' ঢাকা গাবতলী হাব এ জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক ড্রাইভার ও হেলপার নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা ও শর্তাবলী :
আবাসিক সু-ব্যবস্থা আছে
সাক্ষাৎকার সময়সূচি :
আগামী ২০/০৮/২০২৬ ইং থেকে ৩১/০৮/২০২৬ ইং তারিখ (শুক্রবার বাদে) সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত যে কোন দিন সরাসরি আসতে হবে।
আরও পড়ুন০১ । শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাশ হতে হবে। অধিক অভিজ্ঞ ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
০২। বিআরটিএ কর্তৃক হালনাগাদ বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে ।
০৩। হালনাগাদ পরিবহন শ্রমিক ইউনিয়ন সদস্য কার্ডধারী হতে হবে।
০৪। প্রার্থীর বয়স ২০-৪৫ বছরের মধ্যে হতে হবে।
০৫। ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্যতোলা ০২ (দুই) কপি পাসপোর্ট ও ০১ (এক) কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবিসহ সশরীরে সরাসরি নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে।
উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানে পূর্বে যারা চাকুরী করে গেছেন তাদের আর কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। (ড্রাইভারদের ক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি সঙ্গে আনতে হবে।)
সাক্ষাৎকারের ঠিকানা:
করতোয়া কুরিয়ার সার্ভিস গাবতলী হাব
রশিদনগর জামে মসজিদ সংলগ্ন
দ্বীপনগর, বেড়িবাঁধ, গাবতলী, ঢাকা । মোবাইল: ০১৭৭৭-৭৯৪০১৮।
বি: দ্র: কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস/বৃদ্ধিসহ নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় ক্ষমতা সংরক্ষণ করেন ।
মন্তব্য করুন








