ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। মামলার সূত্রে জানা যায়, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া গ্রামের দীপ চরনের ছেলে দশম শ্রেণির ছাত্র চিরঞ্জিত (১৬) গতকাল রোববার ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এদিকে একইদিন সদর উপজেলার লক্ষিপুরের হাজীপাড়ায় সাড়ে ৩ বছর বয়সের শিশু সৌরভ বাড়ির পাশে একটি পুকুরে ডুবে মারা যায়।
আরও পড়ুনঅপরদিকে, গত শনিবার জেলার পীরগঞ্জ উপজেলার পশ্চিম রঘুনাথপুরে সুবাস চন্দ্র রায়ের ছেলে স্বপন চন্দ্র রায় (২২) মাথা ব্যথা সহ্য করতে না পেরে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এসময় বাড়িতে কেউ ছিল না বলে পারিববারিক সূত্রে জানা যায়।
মন্তব্য করুন







