ভিডিও সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৭ আগস্ট, ২০২৬ ০৮:৪৭ পিএম

জয়পুরহাটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

জয়পুরহাটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  আনোয়ার হোসেন আপেল (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার লতীরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন আপেল পাঁচবিবি পৌরসভার বড় নারায়নপুর গ্রামের মৃত ছাইফুল ইসলামের ছেলে। ওসি আরো বলেন, গোপন সংবাদের পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামস্থ লতীরহাট বাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

অভিযানকালে ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির সাওইল বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

বগুড়ায় ৩৩০ কেজি পলিথিন জব্দ : ১০ হাজার টাকা জরিমানা

এবার ওমানে হামলার হুমকি ট্রাম্পের

বগুড়ায় সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্টের ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদিঘীর হাবিবা হত্যা মামলার প্রধান আসামি কহিরের জামিন নামঞ্জুর

চুয়াডাঙ্গায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ, শতাধিক পাখির মৃত্যু