ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার গ্রেফতার ৫
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাড়ি থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জদুয়ার এলাকার রাব্বি ইসলাম(৩০), সদর উপজেলার শাহাপাড়া এলাকার আফজাল হোসেন আকির(২৯) এবং দিনাজপুরের কোতয়ালি থানার উপশহর নিউটাউন এলাকার মানিক শেখ(৪০), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহলবাড়ী এলাকার গোবিন্দ চন্দ্র রায়(৫২) এবং দিনাজপুর কোতয়ালি থানার ঈদগাঁও বস্তি এলাকার আফছারুল হক ওরফে রিপ্পি(২৪)।
পুলিশ জানায়, গত ৭ জুলাই রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পশ্চিমপাড়া এলাকার সোহাগ রানার(২৪) বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এসময় একটি বাটন মুঠোফোন, টাকা ও অন্যান্য মালামালও চুরি করা হয়।
আরও পড়ুনএ ঘটনায় সোহাগ রানা ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ দিলে মামলা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশে¬ষণ করে ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রাব্বি ইসলামের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন



_medium_1786880311.jpg)

_medium_1786876321.jpg)
_medium_1786876095.jpg)


