ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০২:২৩ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের বিরোধীদলীয় নেতার অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের বিরোধীদলীয় নেতার অভিনন্দন

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে পরাজিত করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুর্দান্ত ও ঐতিহাসিক বিজয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি অভিনন্দন জানান। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম। ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার। খেলোয়াড়দের চ্যালেঞ্জিং মেন্টাল স্ট্রেন্থ, এক্সেলেন্ট টিম স্পিরিট, সহনশীলতা এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমেই এই অবিস্মরণীয় জয় সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতিতেও আমাদের ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছেন, তা সত্যি প্রশংসনীয়। তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমী জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতা আশা রেখে বলেন, এই ধারা বজায় রেখে ভবিষ্যতে আমাদের ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদাকে আরও উচ্চে তুলে ধরবেন এবং দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবেন। আমি খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের বিরোধীদলীয় নেতার অভিনন্দন

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে প্রাণ গেল চারজনের

দক্ষিণ কোরিয়ার সীমানা পেরিয়ে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা

মৌলভীবাজারে চা বাগান থেকে নবদম্পতির মরদেহ উদ্ধার

বাংলাদেশ সব বিভাগেই আমাদের চেয়ে সেরা ছিল : কামিন্স

অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী