ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ আগস্ট, ২০২৬ ০১:৩৭ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 দিনাজপুরের চিরিরবন্দরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : চিরিরবন্দরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

আজ বুধবার (১২ আগস্ট) সকালে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে দৈনিক করতোয়ার চিরিরবন্দর প্রতিনিধির আয়োজনে এ উপলক্ষে র‌্যালিতে নেতৃত্ব এবং কেক কাটেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।

দৈনিক করতোয়ার চিরিরবন্দর প্রতিনিধি মোরশেদ উল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে চিরিরবন্দর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক দাবানল প্রতিনিধি এনামুল মবিন সবুজ, করতোয়ার পাঠক মিজান উল আলম, মোকছেদ আলী, আনোয়ার হোসেন, আরিফুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শেষে উপজেলা নির্বাহী অফিসার তার পক্ষ থেকে উপস্থিত ২৫৪ জন ছাত্রীদের পরিচ্ছন্ন স্বাস্থ্য সুরক্ষায় স্যানেটারি ন্যাপকিন বিতরণ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 ইরানমুখী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পালিত

আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো!

দৈনিক করতোয়া এগিয়ে যাক সাফল্যের শীর্ষে