ভিডিও মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ আগস্ট, ২০২৬ ০৯:২৩ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

গাইবান্ধার সাদুল্লাপুরে শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান। এতে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সোহান, সদস্য সচিব পারভেজ সরকারসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে যথাযথ নিয়ম ও যোগ্যতা অনুসরণ করা হয়নি। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে দাবি তাদের। তারা অবিলম্বে নিয়োগের ফলাফল বাতিল এবং নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার দাবি জানান। শেষে উপজেলা পরিষদ গেইটে প্রতীকী তালা লাগান বিক্ষোভকারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাদুল্লাপুরে শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

পঞ্চগড়ে মসজিদের ইমামের নাম তালিকাভুক্তিতে টাকা দাবি বিএনপি নেতাকে অব্যাহতি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির

পাবনার ফরিদপুরে দু’টি দোকান পুড়ে ছাই

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে অনিশ্চয়তায় ফেলল ভারত