সারাদেশে শূন্য পাস করা প্রতিষ্ঠান ৩১২
রাজশাহী বোর্ডের পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি
স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দেশের সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের অধীন ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি। এরমধ্যে রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন পাঁচটি স্কুল রয়েছে। এই বোর্ডের অধীন শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজশাহীর তিনটি এবং নওগাঁ ও জয়পুরহাটের একটি করে প্রতিষ্ঠান রয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে ২ হাজার ৭১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকরি বালিকা উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয় থেকে ৬জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৬জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। এছাড়া রাজশাহীর মোহনপুর উপজেলার আমরেইল উচ্চ বিদ্যালয় থেকে ১৩জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। অপরদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইলানপুর উচ্চ বিদ্যালয় ৯জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয় এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে ৪জন পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে।
সারাদেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি অর্থাৎ ১৭৮টি।
আরও পড়ুনশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাশ করেনি, সেগুলোর একাডেমিক স্বীকৃতি, এমপিও সুবিধাসহ সার্বিক পাঠদানের অনুমতি পুনর্বিবেচনা করা হবে। কারণ দর্শানোর নোটিশ পাঠানোর পাশাপাশি কেন এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল হলো তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে। একই সাথে, অকৃতকার্য শিক্ষার্থীরা নিজেদের ফলাফল নিয়ে সংশয় থাকলে আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের (ঝঝঈ ইড়ধৎফ ঈযধষষবহমব ২০২৬) আবেদন করার সুযোগ পাবে।
মন্তব্য করুন








