গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার ধ্বংস ১ জনের কারাদণ্ড
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর এলাকায় করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ড্রেজার মেশিন ধ্বংস ও একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালতে ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইবাতাইল গ্রামের রাহেনুলের ছেলে রায়হান আকন্দকে (৩২) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মন্তব্য করুন







