সাতক্ষীরায় পাইলস অপারেশনে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
সাতক্ষীরার শ্যামনগরে পাইলসের অপারেশন করাতে গিয়ে আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, গোলাম মোস্তফার ভুল চিকিৎসায় আলমগীরের মৃত্যু হয়েছে। তিনি নুরনগর এলাকার মৃত মোবারক আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান অভিযোগ করেন, ‘গোলাম মোস্তফার ভুল চিকিৎসার কারণেই আলমগীরের মৃত্যু হয়েছে।’
খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্যামনগর থানা পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুনশ্যামনগর থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





