ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০৪:৫০ পিএম

মরক্কোতেও বাতিল বার্সেলোনার ম্যাচ

মরক্কোতেও বাতিল বার্সেলোনার ম্যাচ

স্পোর্টস ডেস্ক : মরক্কোতে পূর্বনির্ধারিত সফর বাতিল করেছে বার্সেলোনা। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সেউতা সীমান্ত দিয়ে মরক্কো থেকে হাজার হাজার মানুষ স্পেনে প্রবেশ করে। সেউতা উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত স্পেনের একটি ছিটমহল। চলমান ওই অভিবাসন সংকটের কারণে বার্সেলোনা মরক্কোতে একটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ বাতিল করেছে।

বিবিসি বলছে, গত বৃহস্পতিবার সেউতার নেতা হুয়ান জেসুস ভিভাস ইউরোপীয় পার্লামেন্টকে জানান যে ওই এলাকায় ৩০০০ থেকে ৫০০০ অভিবাসী অবস্থান করছে। এ সময় তিনি সমুদ্রপথে হাজার হাজার মানুষের প্রবেশের সময় ১০০ জনের মৃত্যুর ঘটনায় ‘অপূরণীয় ট্র্যাজেডি’র বিষয়ে গভীর শোক প্রকাশ করেন। নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৫ আগস্ট লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা উত্তর-পশ্চিম মরক্কোর ক্লাব ‘আইআর তাঞ্জিয়ার’-এর বিপক্ষে খেলার কথা ছিল। সেটি আর হচ্ছে না। বার্সেলোনা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের পুরুষদের মূল দলের সেই প্রীতি ম্যাচটি খেলার কোনো সম্ভাবনা নেই।

কারণ হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বর্তমান অনিশ্চিত পরিস্থিতির কথা বিবেচনা করে বার্সেলোনা মনে করে যে, এই মুহূর্তে ম্যাচটি আয়োজনের জন্য পরিবেশ অনুকূল নয়।’ এই ম্যাচ বাতিল হওয়ার ঘটনাটি বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতির ক্ষেত্রে সর্বশেষ বিঘ্ন। এর আগে ইংল্যান্ডে প্রশিক্ষণ ক্যাম্প চলাকালীন ৩ আগস্ট দর্শকশূন্য স্টেডিয়ামে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে বার্সেলোনার একটি ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবটি সেই ম্যাচটি বাতিল করে দেয়।

আরও পড়ুন

‘দ্য অ্যাথলেটিক’ এর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার সূত্র জানিয়েছে যে ইংলিশ দলটির পর্যাপ্ত সংখ্যক মূল দলের খেলোয়াড় খেলার অবস্থায় না থাকায় এমনটা ঘটেছে। প্রেস্টন বার্সেলোনাকে জানিয়েছিল যে তারা কোনো ঝুঁকি নিতে চায় না। এর পরিবর্তে বার্সা নিজেদের স্কোয়াডের খেলোয়াড়দের নিয়ে দুটি দলের মধ্যে একটি ম্যাচ আয়োজন করে। ম্যাচটি ১-১ ড্র হয়। আগামী ২৩ আগস্ট এলচের মাঠে ম্যাচ দিয়ে বার্সেলোনা লা লিগার নতুন মৌসুমে তাদের শিরোপা রক্ষার অভিযান শুরু করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিমির রঙিন ছাতা

বগুড়ায় ৪০০ একরের বিসিক শিল্পপার্ক তৈরি হবে: বাণিজ্যমন্ত্রী 

মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

জুলাই স্মৃতি জাদুঘরে শহিদদের সব স্মৃতিচিহ্ন রাখা হয়নি : নাহিদ , Nahid Islam , Daily Karatoa

প্রতিটি বিভাগে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু

মরক্কোতেও বাতিল বার্সেলোনার ম্যাচ