ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ১১:৪২ পিএম

রংপুরের তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

রংপুরের তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে পুকুরে ডুবে সিদরাতুল মুনতাহা নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর মামুনপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত শিশু ওই গ্রামের মহব্বত আলীর মেয়ে।

জানা যায়, আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় শিশু সিরাতুল মুনতাহা পুকুরে পড়ে যায়। পরে শিশুর পরিবারের লোকজন শিশুটির খোঁজ না পেয়ে গ্রামে খোঁজাখুঁজির প্রায় দেড় ঘণ্টা পর তাকে পুকুর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

নাটোরের বড়াইগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাকিবের সব রেকর্ড মুছে ফেলার দাবি শফিকুলের

অচিরেই উৎপাদনে যাচ্ছে বগুড়ার সারিয়াকান্দির সোলার প্যানেল

ঢাবির হলে শিক্ষার্থীকে নির্যাতন: হল থেকে শিবিরকর্মীকে বহিষ্কার

পাবনার সুজানগরের পদ্মা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ নিধন