ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ০২:০০ পিএম

পিএসসিতে একসঙ্গে চার নতুন সদস্য নিয়োগ

পিএসসিতে একসঙ্গে চার নতুন সদস্য নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চারজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। 
 
গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
নিয়োগপ্রাপ্ত চার সদস্য হলেন— মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. ফেরদৌস হোসেন এবং ইয়াসমিন গফুর।
আরও পড়ুন
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
 
এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তারা দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত—যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসসিতে একসঙ্গে চার নতুন সদস্য নিয়োগ

বনানীতে মশাল মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগ-সহযোগী সংগঠনের ৭ জন আটক

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, বুকে বিদ্ধ সহযোগী

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯

কুরআন এবং মডার্ন সাইন্স